গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk রতন টাটার প্রয়াণে শোক প্রকাশ শিল্পমহল-রাজনৈতিক মহল

    রতন টাটার প্রয়াণে শোক প্রকাশ শিল্পমহল-রাজনৈতিক মহল

    0
    126

    শিল্পপতি রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ শিল্পমহল। শোক প্রকাশ করে এক্স মাধ্যমে বার্তা দিয়েছেন হর্ষ গোয়েঙ্কা থেকে শুরু করে গৌতম আদানি, আনন্দ মহিন্দ্রা সহ শিল্পপতিরা। শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

     

    হর্ষ গোয়েঙ্কা এক্স হ্যান্ডেলে রতন টাটার প্রয়াণের খবর জানিয়ে লিখেছেন, থেমে গিয়েছে ঘড়ির কাঁটা। প্রয়াত টাইটান। ব্যবসার জগতে তো বটেই, এর বাইরেও একটি অমোঘ চিহ্ন রেখে গিয়েছেন। স্মৃতিতে চিরদিন থাকবেন। প্রধানমন্ত্রী এক্স পোস্টে লিখেছেন, রতন টাটা একজন দূরদৃষ্টি সম্পন্ন শিল্পপতি। একজন অসাধারণ মানুষ ছিলেন। তিনি ভারতের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে স্থিতিশীল নেতৃত্ব দিয়েছেন। তাঁর অবদান বোর্ডরুম ছাড়িয়ে  গিয়েছে। মানবিকতা ও দয়ালু মনোভাব এবং নাগরিক সমাজের উন্নয়নে তিনি সকলের কাছে প্রিয় হয়ে উঠেছিলেন। পাশাপাশি রতন টাটার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, রতন টাটার মৃত্যু ভারতীয় ব্যবসায়িক জগৎ ও সামাজিক দিকে এক বড়সড় ক্ষতি। তাঁর পরিবারের সকল সদস্য ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।