গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk ধর্মতলার অনশনমঞ্চ ছাড়তে চিঠি ধরাল কলকাতা পুলিশ

    ধর্মতলার অনশনমঞ্চ ছাড়তে চিঠি ধরাল কলকাতা পুলিশ

    0
    118

    ধর্মতলায় অনশন তুলতে প্রত্যেক অনশনকারীকে চিঠি ধরাল হেয়ার স্ট্রিট থানার পুলিশ। ৭ জন অনশনকারীকে আলাদা আলাদা চিঠি দিয়ে হেয়ার স্ট্রিট থানার তরফে বলা হয়েছে অনুমতি ছাড়াই ৫ অক্টোবর থেকে ধর্মতলায় অনশন চালিয়ে যাচ্ছেন।

    অনশন মঞ্চে যে বোর্ড রাখা হয়েছে তার থেকে যে তথ্য মিলছে তাতে শারীরিক পরিস্থিতি অবনতি স্পষ্ট হয়েছে। বুধবার অনশন প্রত্যাহারের অনুরোধ করা হয়েছিল কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্সের সাহায্য নিতে। কিন্তু তা প্রত্যাহার করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরকেও অনুরোধ করা হয়েছে চিকিৎসক দল পাঠাতে। শেষে লেখা হয়েছেন এই জায়গা ছেড়ে চিকিৎসার সাহায্য নিতে। সমস্ত প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে। পুলিশের চিঠি প্রসঙ্গে অনশনকারীরা বলেছেন তাঁদের হাতে পুলিশ চিঠি ধরিয়েছে। তাতে বলা হয়েছে তাঁরা অনুমতি ছাড়া মঞ্চে বসে আছেন। এখান থেকে উঠে যেতে বলা হয়েছে। জায়গা ছাড়তে বলা হয়েছে। পুলিশের এই ব্যবহার ভালভাবে নিচ্ছেন না বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।