গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk মুখ্যমন্ত্রীকে চিঠি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স এর

    মুখ্যমন্ত্রীকে চিঠি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স এর

    0
    139

    স্বাস্থ্যক্ষেত্রে জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকদের দাবি মেটাতে সরকারকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে তাঁরা অনশন শেষ করার আবেদন জানিয়েছেন।

    অনিকেত মাহাতো ও স্নিগ্ধা হাজরার অবস্থা আশঙ্কা জনক হওয়ার পরেও মনোবলে চিড় ধরেনি জুনিয়র চিকিৎ সকদের। শনিবার থেকে টানা অনশনের জেরে তাঁরাও শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়েছেন। তারপরেও অনশনে অনড় তাঁরা। অন্যদিকে, দাবি মেনে নেওয়ার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে রেসিডেন্ট ডাক্তারদের সংগঠন ফেডেরেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন। দাবি না- মানলে দেশ জুড়ে চিকিৎসা পরিষেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তাঁরা। মুখ্যমন্ত্রীকে চিঠিতে জানানো হযেছে, অনশনকারী চিকিসৎকদের পাশে রযেছে সংগঠন।

    সারা দেশ থেকে ১০ জন সদস্যের প্রতিনিধিদল বর্তমানে অনশনমঞ্চের খবর সারা দেশের রেসিডেন্ট ডাক্তারদের কাছে পৌঁছে দিচ্ছেন। এর পরেই চিঠিতে সাত অনশনকারীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংগঠনের সদস্যেরা।

     

     

    ছবি সৌজন্যে  : নিজস্ব ছবি