গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk জুনিয়রদের সমর্থনে অশোকনগরে মহিলাদের অনশন

    জুনিয়রদের সমর্থনে অশোকনগরে মহিলাদের অনশন

    0
    131
    অষ্টমী ৮ এবং নবমীতে ৯ জন। ধর্মতলায় অনশনরত জুনিয়র ডাক্তারদের সমর্থনে অশোকনগরে অনশন করেই প্রতিবাদ মহিলাদের।
    শুক্রবার অষ্টমীর সকালে অশোকনগরের চৌরঙ্গি মোড়ে রীতিমত মঞ্চ বেঁধে ১২ ঘণ্টার প্রতীকী অনশন শুরু করেছেন ৮ মহিলা। অনশনমঞ্চে প্রশাসনকে বার্তা দিয়ে লেখা হয়েছে আর জি কর, জয়নগর এরপর আর কত। অষ্টমীতে সকাল ১০টা থেকে রাত ১০ পর্যন্ত অনশনের পর নবমীতেও ৯ মহিলা একইভাবে অনশনে বসবেন। এদিকে ধর্মতলায় অনশন মঞ্চে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ালেন সাধারণ মানুষ। তাদের বক্তব্য যাঁরা অনশন করছেন তাঁরা নিজেদর স্বার্থে কেউ অনশনে বসেননি।
    তারপরেও প্রশাসন নির্বিকার। যেভাবে দিনের পর দিন অনশনরত চিকিৎসকদের শারীরিক অবস্থা খারাপ হচ্ছে তা নিয়ে কাঁদতেও দেখা গিয়েছে অনেককে।
    ছবি  সৌজন্যে : নিজস্ব