
দু’দিনের সফরে লাওস পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহু নৃত্যের মাধ্যমে স্বাগত জানানো হয়েছে তাঁকে। প্রধানমন্ত্রী তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেই দৃশ্য।
তিনি লিখেছেন, সেখানকার ভারতীয় সম্প্রদায় স্পষ্টতই তাদের শিকড়ের সঙ্গে সংযুক্ত। ২১তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন এবং ১৯তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নিতেই সেখানে গিয়েছেন মোদী। লাওসের মাটিতে পা রাখতেই নরেন্দ্র মোদীকে ঢাকঢোল বাজিয়ে স্বাগত জনিয়েছেন লাওসের প্রবাসী ভারতীয়রা। শাড়ি পাঞ্জাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফিও তোলেন তাঁরা। হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে একসঙ্গে গায়ত্রী মন্ত্র পাঠ করেছেন প্রবাসীরা। মোদীকে গার্ড অফ অনার দেওয়া হয় সেদেশের সেনাবাহিনীর তরফে।
লাওসের সেন্ট্রাল বুদ্ধিস্ট ফেলোশিপ অর্গানাইজেশনে গিয়ে প্রবীণ বৌদ্ধ সন্ন্যাসীদের আশীর্বাদ নিয়েছেন নরেন্দ্র মোদী।








