রানী মুখার্জির বাড়িতে জমজমাট অষ্টমী-নবমী

0
251
রীতি মেনে কাজল-রানী মুখার্জীর বাড়ির দুর্গাপুজোয় সম্পন্ন হয়েছে মহা অষ্টমী ও মহা নবমীর পুজো। ধূপ- ধুনো-ফুল-চামড়ের সহযোগে সম্পন্ন হয়েছে অঞ্জলি ও সন্ধিপুজো।
সাবেকি সাজে মায়ের সামনে বসে পুজোর কাজ করতে দেখা গিয়েছে রানী মুখার্জীকে। বানিজ্য নগরীতে মুখার্জী বাড়ির পুজো বিশেষভাবে উল্লেখযোগ্য। ছেলে যুগকে পাশে নিয়ে এই পুজো মন্ডপে এসেছেন কাজল ও অজয় দেবগণ। প্রতিবারের মতো এবারেও একাধিক সেলেব্রিটি অংশ নিয়েছেন এই পুজোয়। কাজলের পাশাপাশি পুজো মন্ডপে দেখা গিয়েছে রানী মুখার্জীর বোন তনুজাকেও। লাল শাড়িতে দেবী প্রতিমার সামনে পুজোর কাজ করেছেন তিনি। জাঁকজমকপূর্ণ পুজোর আয়োজনেই নয়, একইসঙ্গে তারকার মেলাও এই পুজোর অন্যতম আকর্ষণ। বলিউডের বহু তারকাকে এই পুজোর ক’টা দিনে দেখা মেলে মুখার্জি বাড়ির পুজোয়। ষষ্ঠী থেকে শুরু করে বহু তারকা পুজোয় অংশ নিয়েছেন। পুজোর প্রথম দিন থেকে দশমী পর্যন্ত মণ্ডপে থেকে নিজের হাতে খাবার পরিবেশন করেন কাজল, রানি মুখোপাধ্যায়, শ্রাবণী মুখোপাধ্যায়েরা। এবারেও তার অন্যথা হয়নি। এই পুজোয় মুম্বইয়ের বাঙালি তারকারা তো আসেনই, প্রতি বছর নিয়ম করে আসেন রণবীর কপূর।
এ বারও পুজোয় এসেছিলেন অভিনেতা। রানির সঙ্গে তাঁর সাক্ষাতের ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটপাড়ায়।