
দুর্গাষ্টমীতে কন্যা ভোজের আয়োজন করেছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। ভোপালে নিজ বাড়িতে কন্যা ভোজের আয়োজন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান ও তাঁর স্ত্রী সাধনা সিং চৌহান।
নিজ হাতে প্রতিটি শিশুকন্যাকে খাবার খাইয়েছেন তিনি। কেন্দ্রীয়মন্ত্রী নবরাত্রিতে ভাই, বোন এবং বিশেষ করে কন্যাদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, এই ৯টি দিনে মা দুর্গার আরাধনা করা হচ্ছে। মেয়েরা এবং মহিলারা তাঁর একটি অংশ। মেয়ে ও মহিলাদের সম্মান করা উচিত। অন্যদিকে, গোরক্ষনাথ মন্দিরে কন্যাপূজন করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
ছোটো ছোটো মেয়েদের পা ধুয়ে তাদের খাবার খাইয়েছেন তিনি। কন্যাপূজন সেরেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।








