
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে গণ ইস্তফার হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্য ভবনে চিঠি পাঠিয়েছেন আরামবাগ মেডিক্যাল কলেজের চিকিৎসকরা। ধর্মতলায় আমরণ অনশরত জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে ৩৮ জন প্রফুল্লচন্দ্র সেন মেডিক্যাল -র চিকিৎসক গণ ইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন।
চিঠিতে তাঁরা জানিয়েছেন ঘটনার দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে তাঁরা গণইস্তফা দেবেন। এর আগে ছটি সরকারি মেডিক্যাল কলেজের চিকিৎসকরা গণ ইস্তফার তালিকায় সই করেছেন।
এর মধ্যে রয়েছে আর জি কর, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, কলকাতা মেডিক্যাল কলেজ। তালিকায় আছে এস এস কে এম, জলপাইগুড়ি এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজও।
ছবি সৌজন্যে : নিজস্ব
