গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk ত্রিচি বিমানবন্দরে জরুরী অবতরণ এয়ার ইন্ডিয়া বিমানের 

    ত্রিচি বিমানবন্দরে জরুরী অবতরণ এয়ার ইন্ডিয়া বিমানের 

    0
    119
    প্রায় দু’ ঘণ্টা আকাশে চক্কর কাটার পর ত্রিচি বিমানবন্দরে জরুরী অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার শারজাগামী বিমান।
    বিমানটি কেরলের ত্রিচি বিমানবন্দর ওড়ার পরেই হাইড্রোলিক ব্যবস্থায় সমস্যা ধরা পড়ে। বিমানের হাইড্রোলিক ব্যবস্থায় সমস্যা হলে ল্যান্ডিং গিয়ার বা চাকা খোলা নিয়ে সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়। ওড়ার কয়েক মিনিটের মধ্যেই ওই সমস্যা দেখে বিমানটিকে আর শারজা যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। বিমানের পাইলট জরুরী অবতরণের সময় বেলি ল্যান্ডিংয়ের আশঙ্কায় জ্বালানি খালি করার প্রক্রিয়া শুরু করেন। যাতে অবতরণের সময় কোনও বিপত্তি হলে বিমানে আগুন ধরে না যায়। দমকল, অ্যাম্বুলেন্স সহ জরুরী অবতরণের যাবতীয় প্রস্তুতি সেরে ফেলা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ তৎপরতার সঙ্গে রানওয়েতে ফোম ছড়িয়ে দেন। প্রায়, দু ঘন্টা চক্কর কাটার পরে বিমানের পাইলট ওই বিমানকে বড় কোনও বিপত্তি ছাড়াই মাটিতে নামিয়ে আনতে সক্ষম হন।
    এরপর, জল ছড়িয়ে ওই ফোম ধুয়ে ফেলা হয়। ওই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে ১৪৯ জন যাত্রী ছিলেন।
    ছবি  সৌজন্যে : নিজস্ব