গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk পুতিন বৈঠক, আমেরিকাকে নিশানা ইরানের প্রেসিডেন্টের

    পুতিন বৈঠক, আমেরিকাকে নিশানা ইরানের প্রেসিডেন্টের

    0
    98
    ইউক্রেন এবং পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের সদ্যনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান।
    তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে একান্ত বৈঠক করেছেন দুই রাষ্ট্রনেতা।বৈঠকের পরে ভ্লাদিমির পুতিন বলেছেন, তেহরানের সম্পর্কের বিষয়টি মস্কোর অগ্রাধিকারের তালিকায় রয়েছে। বর্তমানে বিশ্বের নানা ঘটনাপ্রবাহ সম্পর্কে রাশিয়া এবং ইরানের অবস্থানের সাদৃশ্য রয়েছে।অন্যদিকে, ভ্লাদিমির পুতিনের পাশে দাঁড়িয়েই আমেরিকা এবং পশ্চিম ইউরোপকে কড়া ভাষায় আক্রমণ করেছেন মাসুদ পেজ়েশকিয়ান।তিনি বলেছেন, পশ্চিম এশিয়া স্থিতিশীল হোক তা আমেরিকা এবং ইউরোপ কখনও চায় না।
    তুর্কমেনিস্তানের রাজধানীতে মধ্য এশিয়ার দেশগুলোর শীর্ষ সম্মেলনের ফাঁকে এই পার্শ্ববৈঠক বর্তমান বিশ্ব-পরিস্থিতির আবহে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ।
    ছবি সৌজন্যে : নিজস্ব