
তিথি মেনে নবমীতেই দশমীতে পা। রীতিমেনে হয়েছে দশমীর পুজো শেষ হয়ে যাওয়ার পর সম্পন্ন প্রতিমা বিসর্জন।
অনেক বনেদি বাড়িতেই দর্পণে প্রতিমা বিসর্জনও হয়ে গেছে। প্রতিমা নিরঞ্জনের পর ঘরের মেয়ে উমা কৈলাসে ফিরে যাওয়ার আগে শিব-ঘরণীকে বরণ করে নিয়েছেন মেয়ে-বউরা। আর বিসর্জনের পাশপাশি মাকে ছোঁয়ানো সেই সিঁদুর দিয়ে একে অপরের সঙ্গে সিঁদুরখেলায় মেতে উঠেছে মহিলারা। দশমীতে সিঁদুরখেলা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের কীর্ণাহার, পশ্চিম বর্ধমানের কুলটিতে মহিলারা মেতে উঠছেন সিঁদুর খেলায়। কাঁকসা, দুর্গাপুর, শিলিগুড়ি এবং মালদাতেও চলেছে সিঁদুরখেলা। তবে নিরঞ্জনের আবহেও দেখা গিয়েছে প্রতিবাদের ছবি।
এদিন কৃষ্ণনগর রাজবাড়ির সিঁদুর খেলায় প্রতীকী ছবি হাতে এক নাবালিকাকে সঙ্গে নিয়ে জাস্টিস চেয়েছেন রানিমা অমৃতা রায়। দিয়েছেন উই ওয়ান্ট জাস্টিস স্লোগান।
ছবি সৌজন্যে : নিজস্ব
