
বিজয়া দশমীতে দেবী দশভূজাকে বরণে বিষাদের সুর কলকাতা ও জেলাতে। সকাল থেকেই চলেছে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা।
এদিকে, বিজযা দশমী উপলক্ষ্যে মিষ্টির দোকানগুলিতে সকাল থেকেই ব্যাপক ভিড়, লম্বা লাইন নজরে এসেছে। রীতি মেনে দশমীর সকালে লাইন দিয়ে পড়েছিল ঠাকুর বরণ করে সিঁদুর খেলেছেন মহিলারা।ঘনিষ্ঠজনেদের মধ্যে মানুষজন কোলাকুলি সেরেছেন। ছোটরা বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করেছে। উল্টোভাবে বড়রাও তাদের আশীর্বাদ করেছে। এর মধ্যে দশমীর দুপুর থেকেই কলকাতার বিভিন্ন ঘাটে শুরু হয়েছে বিসর্জন প্রক্রিয়া। গঙ্গার ঘাটগুলিতে নিরাপত্তাও বাড়ানো হয়েছে। এদিকে, বিজয়া দশমীতে শ্রীরামপুরের আরএমএস ময়দানের নিজের পুজোতে ঢাকের তালে ধুনুচি নাচে মেতেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই পুজোর সময় সিঁদুর খেলায় মেতে ওঠেন মহিলারা।
পুজোর ঢাকের তালে একসঙ্গে পা মিলিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হাতে ধুনুচি, গায়ে পাঞ্জাবি-পাজামা পড়ে নাচতে দেখা গিয়েছে তাঁকে।
ছবি সৌজন্যে : নিজস্ব
