জেএনএম হাসপাতালে গণ ইস্তফার হুঁশিয়ারি

0
188
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে গণ ইস্তফার হুঁশিয়ারি দিয়ে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে মেল করে সিদ্ধান্তের কথা জানিয়েছেন কল্যাণী জেএনএম হাসপাতালের চিকিৎসকরা।
ধর্মতলায় আমরণ অনশরত জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে ৭৭ জন জেএনএম হাসপাতালের চিকিৎসক গণ ইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন। মেলে তাঁরা জানিয়েছেন সোমবার থেকেই কাজ বন্ধ করছেন কল্যাণী জেএনএম হাসপাতালের ৭৭ জন চিকিৎসক। এর আগে সাতটি সরকারি মেডিক্যাল কলেজের চিকিৎসকরা গণ ইস্তফার তালিকায় সই করেছেন।
এর মধ্যে রয়েছে আর জি কর, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, কলকাতা মেডিক্যাল কলেজ, আরামবাগ মেডিকেল কলেজ। তালিকায় আছে এস এস কে এম, জলপাইগুড়ি এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজও।

ছবি সৌজন্যে : নিজস্ব