জেলায় প্রতিমা বিসর্জন, কড়া নজরদারি  

0
162
দশমীতে জেলায় জেলায় হয়েছে প্রতিমা নিরঞ্জন হয়েছে। আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর৷ বেলা বাড়তেই একটার পর একটা প্রতিমাকে জেলারগুলির একাধিক ঘাটে নিয়ে আসা হয়।
তারপর হয় প্রতিমা নিরঞ্জন। রবিবার বহরমপুরের ভাগীরথীর বিভিন্ন ঘাটে শুরু হয় বিসর্জন পর্ব। এবার বহরমপুর পৌরসভা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিমা বিসর্জনের জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বিশেষ একটি ট্রলিতে প্রতিমাকে তুলে দেওয়া হচ্ছে। প্রযুক্তির মাধ্যমে সেই বিশেষ ট্রলি আস্তে আস্তে প্রতিমা নিয়ে চলে যাচ্ছে গঙ্গার পাড়ে। সেখান থেকে প্রতিমা বিসর্জন হচ্ছে। অন্যদিকে, দশমীর সকাল থেকেই অশোকনগর জোড়া পুকুর এলাকায় বিসর্জন হয়েছে। মাকে শেষ বিদায় জানানোর আগে ধুনুচি নাচ এবং সিঁদুর খেলায় মেতেছে একাধিক বারোয়ারি ও বনেদি বাড়ির মহিলারা।
প্রতিমা নিরঞ্জন হয়েছে হাওড়ার বিভিন্ন ঘাটেও। বিসর্জনকে কেন্দ্র করে পুরনিগম একাধিক ব্যবস্থা নিয়েছে। বড় কাঠামো জল থেকে তোলার জন্য হাইড্রা মেশিনের সাহায্য নেওয়া হয়েছে।
ছবি  সৌজন্যে : নিজস্ব