গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk বিজয়ার দিন নির্যাতিতার বাবা-মা’র আকুতি বিচার চান তাঁরা

    বিজয়ার দিন নির্যাতিতার বাবা-মা’র আকুতি বিচার চান তাঁরা

    0
    823

    বিজয়ার দিন আর জি কর-র নির্যাতিতার বাবা-মা’র আকুতি বিচার চান তাঁরা। নির্যাতিতার বাবা-মা বলেছেন, তাঁরা ভাবতেও পারেননি, যে মেয়ের বিচারেরর দাবিতে এই আন্দোলনে এত সংখ্যক প্রচুর মানুষ তাঁদের আন্দোলনের পাশে এসে দাঁড়াবেন।

    একইভাবে তাঁদের আশা, আগামীদিনে আরও মানুষ এই আন্দোলনে পাশে থাকবেন এবং বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। তাঁরা আরও বলেছেন, তাঁদের বিশ্বাস মেয়ের ধর্ষণ-খুনের ঘটনার বিচার তাঁরা পাবেনই। সিবিআই-ও সঠিকভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছেন বলেও আশা তাঁদের। বস্তুত, সুবিচারের দাবিতে ষষ্ঠী থেকে বাড়ির সামনে মঞ্চ বেধে সেখানেই ধর্নায় বসেছিলেন নির্যাতিতার বাবা ও মা এবং তাঁর পরিবারের সদস্যরা। সেই মঞ্চের সামনে রাখা রয়েছে প্রদীপ, সেই প্রদীপ প্রজ্জ্বলন করে ধর্ণা কর্মসূচির সূচনা করেছিলেন নির্যাতিতার বাবা ও মা।৮ অগাস্টের অভিশপ্ত রাতের পর থেকে যেন বদলে গিয়েছে সব কিছু।

    গোটা বাড়িই অন্ধকার। জ্বলেনি আলো। না আছে পুজো প্রস্তুতি। বাজবে না ঢাকও।

    ছবি সৌজন্যে : নিজস্ব