গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk হঠাৎই ভারত মণ্ডপমে মোদী, প্রশংসা পিএম গতিশক্তির

    হঠাৎই ভারত মণ্ডপমে মোদী, প্রশংসা পিএম গতিশক্তির

    0
    104
    প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্পের পরিস্থিতি খতিয়ে দেখতে আচমকাই রাতে ভারত মণ্ডপম সেন্টারে হাজির হয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    যেখানে প্রধানমন্ত্রীর অন্যতম স্বপ্নের এই প্রকল্পের কার্যবিবরণী, প্রাপ্তি এবং কার্যকারিতা প্রর্দশন করা হয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, স্কুলগুলিকে প্রধানমন্ত্রী গতিশক্তি পোর্টালে জায়গা দেওয়া হয়েছে, যাতে ভৌগোলিক তথ্যের ভিত্তিতে অন্যান্য আশপাশের স্কুলগুলিকেও চিহ্নিত করা যায়। এর ফলে অন্যান্য নিকটবর্তী স্কুলগুলিও এই পোর্টালে সংযুক্ত করা সম্ভব হবে।এছাড়াও আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রীর গতিশক্তি কাঠামো বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপন করা হয়েছে। নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা যাতে বাড়ানো যায় সেই প্রচারও করা হচ্ছে।
    একই সঙ্গে প্রাধনমন্ত্রী ওডিওপি কেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।প্রধানমন্ত্রী এই প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছেন।
    ছবি সৌজন্যে – এক্স