আর জি কর শুনানির মধ্যে প্রতীকী অনশন-কর্মবিরতি   

0
150
মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানির দিনই দেশজুড়ে সব মেডিক্যাল কলেজে প্রতীকী অনশন ও কর্মবিরতি করবেন চিকিৎসকরা। আইএমএ-র হেডকোয়ার্টার জুনিয়র ডক্টর্স নেটওয়ার্ক জানিয়েছে, পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন‌ের প্রতি সংহতি জানিয়ে মঙ্গলবার ভোর ৬টা থেকে অনশনে বসবেন দেশের সব রাজ্যের জুনিয়র চিকিৎসকেরা।
এদিকে,সোমবার সকাল থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত, ৪৮ ঘণ্টা প্রতীকী কর্মবিরতিতে সামিল হয়েছেন একাধিক বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের। শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া সব পরিষেবা বন্ধ থাকবে বলে চিকিৎসকদের তরফে জানানো হয়েছে। অন্যদিকে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয় সিং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে আর্জি জানিয়েছেন, মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলা, যেটি লিস্টেড রয়েছে, তাতে যেন গুরুত্ব দিয়ে চিকিৎসকদের অনশনের বিষয়টি শোনা হয়। জুনিয়র ডাক্তারদের অনশনের ফলে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।
প্রসঙ্গত, হাসপাতালের নিরাপত্তা-সহ ১০ দফা দাবিতে গত শনিবার থেকে ধর্মতলায় অনশনে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। ইতিমধ্যেই কয়েকজন জুনিয়র চিকিৎসক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ছবি  সৌজন্যে : এক্স