গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk ফের ট্রাম্পকে হামলার ছক, আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ১

    ফের ট্রাম্পকে হামলার ছক, আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ১

    0
    120

    আবারও মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার চেষ্টা অভিযোগে আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

    নভেম্বরেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে ক্যালিফোর্নিয়ার কোশেলা ভ্যালিতে ছিল ডোনাল্ড ট্রাম্পের প্রচার। জমায়েতও হয়েছিল প্রচুর। নিরাপত্তা পরীক্ষার সময়েই ভেম মিলার নামে ওই ব্যক্তির কাছ থেকে গুলিভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। তারপর একে একে তার কাছে শর্টগান, ভুয়ো পরিচয়পত্র, ভুয়ো লাইসেন্স পাওয়া যায়। পুলিশের সন্দেহ আরও বাড়ে। তাকে গ্রেফতার করে জেরা শুরু করে পুলিশ। তাতে বার বার ভেম মিলার দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা চালানোর কোনও পরিকল্পনাই নেই। কারণ, সে নিজেই ডোনাল্ড ট্রাম্পের সমর্থক। ভেম মিলার নিজেকে শিল্পী বলে পরিচয় দিয়ে জানিয়েছেন, কোনও নাগরিকেরই কোনও ক্ষতি তার দ্বারা সম্ভব নয়। কিন্তু স্থানীয় শেরিফ শ্যাড বিয়াঙ্কো এই বিষয়টি এতটা সরল নয় বলেই মনে করছেন। ধৃত ভেম মিলারের একাধিক আচরণে তিনি সন্দিহান।এর আগে ফ্লোরিডা, পেনসিলভ্যানিয়ার প্রচারে ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা হয়েছে।

    প্রথমবার গুলি কান ঘেঁষে বেরিয়ে যায় মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীর।

    ছবি সৌজন্যে – এক্স