
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে সোমবার থেকে শিলিগুড়িতে অনশনে বসেছেন জুনিয়র ডাক্তার সন্দীপ মণ্ডল।তিনি উত্তরবঙ্গ মেডিক্যালের নাক-কান-গলা বিভাগের পিজিটির দ্বিতীয় বর্ষের ছাত্র।
সোমবার সকাল থেকে সন্দীপ অনশনে বসায় এই মুহূর্তে কলকাতা ও শিলিগুড়ি মিলিয়ে অনশনরত জুনিয়র ডাক্তারের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে আট জন। প্রথমে ৫ অক্টোবর থেকে ধর্মতলায় ছ’জন অনশনে বসেছিলেন। তবে সেই তালিকায় আর জি করের কেউ ছিলেন না। পরের দিন, ৬ অক্টোবর আর জি করের অনিকেত মাহাত যোগ দিয়েছিলেন ধর্মতলার অনশনমঞ্চে। ওই দিন থেকেই শিলিগুড়িতে উত্তরবঙ্গের দু’জন অনশনে বসেছিলেন। উত্তরবঙ্গ মেডিক্যালের মনোরোগ বিভাগের পিজিটি প্রথম বর্ষের পড়ুয়া অলোক বর্মা এবং উত্তরবঙ্গ ডেন্টালের ইন্টার্ন সৌভিক বন্দ্যোপাধ্যায়। তবে ১২ অক্টোবর অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন অলোক। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এখনও হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
ছবি সৌজন্য – নিজস্ব








