ডাক্তারদের অনশন, প্রধান বিচারপতিকে আর্জি ইন্দিরার 

0
147
আর জি কর মামলার শুনানিতে জুনিয়র চিকিৎসকদের অনশনের বিষয় গুরুত্ব দিয়ে শোনার জন্য  সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে আর্জি জানিয়েছেন আইনজীবী ইন্দিরা জয় সিং।
মঙ্গলবার আর জি কর মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ ফের ওই ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখবে। পাশাপাশি গত শুনানিতে যা যা নির্দেশ আদালত দিয়েছে, সেগুলির অগ্রগতি খতিয়ে দেখা হতে পারে। সিবিআই ফের স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে শীর্ষ আদালতে। তার আগে সোমবার জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয় সিং আর্জি জানিয়েছেন, মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলা, যেটি লিস্টেড রয়েছে, তাতে যেন গুরুত্ব দিয়ে চিকিৎসকদের অনশনের বিষয়টি শোনা হয়। জুনিয়র ডাক্তারদের অনশনের ফলে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।প্রসঙ্গত, হাসপাতালের নিরাপত্তা-সহ ১০ দফা দাবিতে গত শনিবার থেকে ধর্মতলায় অনশনে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকরা।
ইতিমধ্যেই কয়েকজন জুনিয়র চিকিৎসক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ছবি সৌজন্যে – রিপ্রেসেন্টেশনাল