গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk সেজে উঠেছে রেড রোড, কার্নিভালে জমজমাট জেলা

    সেজে উঠেছে রেড রোড, কার্নিভালে জমজমাট জেলা

    0
    202

    মঙ্গলবার কার্নিভাল ঘিরে সেজে উঠেছে রেড রোড। পুজোয় একের পর এক পুজো উদ্বোধনের পর মঙ্গলবার কার্নিভালে দেখা যাবে মুখ্যমন্ত্রীকে।

    ১০০ টিরও বেশি পুজো কমিটি কার্নিভালে অংশ নেবে। নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে রেড রোড এলাকা। মঙ্গলবার সকাল থেকে বন্ধ থাকবে রেড রোডে যান চলাচল। শুধু রেড রোডেই মোতায়েন থাকবে ৫০০ পুলিশ। সঙ্গে রাস্তায় ট্র্যাফিক নিয়ন্ত্রণে থাকছে ২ হাজার পুলিশ।

    ১৬ জন ডিসি পদমর্যাদার আধিকারিক ও ৮ জন জয়েন্ট সিপি পদমর্যাদার আধিকারিক থাকবেন। চারটি ওয়াচটাওয়ার দিয়ে নজরদারি চালানো হবে। বালির বস্তার তৈরি বাঙ্কার রাখা হচ্ছে। জায়ান্ট স্ক্রিনেও কার্নিভাল দেখার ব্যবস্থা থাকছে। এদিকে শোভাযাত্রা দেখে দর্শনার্থীদের যাতে বাড়ি ফিরতে অসুবিধে না হয় সেজন্য কার্নিভালের দিন রাস্তায় চলবে অতিরিক্ত সরকারি-বেসরকারি বাস।এদিকে রেড রোডের আগেই জেলায় জেলায় কানির্ভাল মেতেছে বিভিন্ন পুজো কমিটি। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতই উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই শোভাযাত্রা সরকারে বিসর্জন দেওয়া হয় দুর্গাপ্রতিমাকে। কার্নিভাল ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত।

     

    ছবি সৌজন্য – নিজস্ব