
দুর্গাপুজোর কার্নিভাল বয়কট করে পালটা মিছিলের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলীয় পতাকা ছাড়া মশাল, শাঁখ নিয়ে মঙ্গলবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত বিশিষ্ট নাগরিক থেকে আমজনতাকে মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শুভেন্দুর কথায়, এভাবে কার্নিভাল করে প্রতিমা নিরঞ্জন হয় না। তাছাড়া রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনায় বিষাদের মধ্য়ে রয়েছে রাজ্যবাসী। তার মধ্যেই দুর্গোৎসব চলছে।
বিরোধী দলনেতা বলেছেন, ৯০ শতাংশ সাধারণ মানুষ যারা সরকারি স্বাস্থ্যব্যবস্থার উপর নির্ভরশীল। স্বাস্থ্যভবন এই পরিস্থিতি যদি সামাল দিতে না পারে তাহলে লক্ষ্মীপুজোর পর থেকে ব্লক স্বাস্থ্য আধিকারিক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের ঘেরাও করা হবে। স্বাস্থ্য পরিকাঠামোয় এই অচলাবস্থার জন্য যে সমস্ত রোগীরা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁদের নিয়ে কলকাতা হাইকোর্টের অবসরকালীন বেঞ্চের দ্বারস্থ হবেন বিরোধী দলনেতা। জানাবেন, ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার।
ছবি সৌজন্য – নিজস্ব
