গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk ইসরায়েলে সেনা পাঠাচ্ছে আমেরিকা

    ইসরায়েলে সেনা পাঠাচ্ছে আমেরিকা

    0
    193

    ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে একটি উন্নত ক্ষেপণাস্ত্র-প্রতিরোধী ব্যবস্থা,থাড, পাঠাচ্ছে আমেরিকা। ওই ক্ষেপণাস্ত্র-প্রতিরোধী ব্যবস্থা চালাতে ইসরায়েলে সেনা সদস্যও পাঠাচ্ছে তারা।

    হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই ঘোষণা করা হয়েছে।মার্কিন প্রতিরক্ষা বিভাগ বলেছে, পেন্টাগনের প্রধান লয়েড অস্টিন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা বাড়াতে সাহায্য করার জন্য একটি টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স, থাড মোতায়েনের অনুমোদন দিয়েছেন। থাড ব্যাটারি ইসরায়েলের সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করবে।পেন্টাগন ঘোষণা করেছে ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তার শীর্ষ মিত্র ইসরায়েলকে লৌহবন্ধ সমর্থন প্রদান অব্যাহত রাখার অংশ হিসেবেই এই সামরিক সাহায্য দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এই পদক্ষেপ ইসরায়েলের প্রতিরক্ষা এবং ইসরায়েলে আমেরিকানদেরকে ইরানের যেকোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করবে।

    এর আগে আমেরিকাকে ইরান বার্তা দিয়েছে তারা যেন তাদের সেনাদের ইসরায়েলে না পাঠায়। এতে তাদের সেনারা ঝুঁকিতে পড়বে।

    ছবি সৌজন্যে – এক্স