
অতিরিক্ত এআই-এর ব্যবহার আর্থিক ক্ষেত্রে ঝুঁকির হতে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।
দিল্লিতে একটি অনুষ্ঠানে আরবিআই গভর্নর বলেছেন, এআই-এর উপর অতিরিক্ত নির্ভরতা বিপদ বাড়াতে পারে। বিশেষ করে যখন অল্প সংখ্যক টেকনোলজি সংস্থা বাজার দখল রেখেছে। এই প্রযুক্তির ক্ষেত্রে কোনও গোলমাল হলে তা ধাপে ধাপে আর্থিক ক্ষেত্রের সর্বত্র সমস্যা তৈরি করতে পারে।ভারতে বহু আর্থিক সংস্থা পরিষেবা দেওয়ার সময় এআই ব্যবহার করছে। গ্রাহকদের সুবিধার জন্য, খরচ কমানোর জন্য, বিপদ এড়ানোর জন্য় এবং ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে চ্যাটবট বা পার্সোনালাইজড ব্যাঙ্কিংয়ে এআই প্রযুক্তি ব্যবহার হচ্ছে। আরবিআই গভর্নরের মতে, এআই-এর অতিরিক্ত ব্যবহার সাইবার-অ্যাটাক থেকে শুরু করে তথ্যফাঁসের মতো ঘটনা বাড়াতে পারে।
উল্লেখ্য, ফিনটেকে এখন বাড়ছে এআই নির্ভরতা। কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে মেশিন লার্নিংয়ের মাধ্যমে এই ক্ষেত্রে নানাবিধ পরিষেবা দেওয়া শুরু হয়েছে।
ছবি সৌজন্যে : এক্স
