গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk তৃণমূলের ক্যাডাররাই সিভিক, দাবি শুভেন্দুর

    তৃণমূলের ক্যাডাররাই সিভিক, দাবি শুভেন্দুর

    0
    288
    আর জি কর মামলায় সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলতেই বিস্ফোরক শুভেন্দু অধিকারী। তাঁর দাবি সিভিক ভলান্টিয়ার নিয়োগের নামে তৃণমূলের ক্যাডার নিয়োগ করা হয়েছে।
    ২ লাখ টাকা নিয়ে নিয়োগ করা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতার দাবি তাঁর কাছে পর্যাপ্ত নথি রয়েছে। তিনি বলেছেন সুপ্রিম কোর্ট ঠিক জায়গায় ধরেছে। শুভেন্দু অধিকারীর দাবি সিভিক ভলান্টিয়ার থেকে বিভিন্ন সরকারি কাজে ক্যাজুয়াল কর্মী নিয়োগ পুরোটাই বেআইনিভাবে করা হয়েছে।
    শুভেন্দু অধিকারী বলেছেন মঙ্গলবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মিথ্যে তথ্য দিয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে সব তথ্য সামনে আনবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।
    ছবি  সৌজন্যে : নিজস্ব