
টাকিতে বিসর্জনের দিন বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়কের গাড়ি আটকে নিরাপত্তা রক্ষীকে অশ্রাব্য গালিগালাজের অভিযোগ উঠেছে টাকি পুরসভার বিজেপি কাউন্সিলর উমা মণ্ডলের বিরুদ্ধে।
অভিযোগ, গাড়ির বনেটের ওপর বসে পড়েন কাউন্সিলরের মেয়ে। পাশাপাশি বিধায়কের নিরাপত্তা রক্ষীকে চড় মারতে উদ্যত হতেও দেখা গিয়েছে বিজেপি কাউন্সিলর উমা মণ্ডলকে, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গন্ডগোলের ভিডিও। অভিযোগ, বিসর্জনের সময় ভিড়ের মধ্যেই বেপরোয়া গতিতে যাচ্ছিল বিধায়ক সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের গাড়ি। এরপরই ঘটনার প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এই ঘটনায় বিধায়কের তরফে হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভ তৃণমূলের মহিলা কর্মীদের।
বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেছেন ,বাংলার সংস্কৃতি-কৃষ্টি-সম্প্রীতি জানে না বিজেপি ,সেই কারণে বাংলার মানুষ তাদের বারবার প্রত্যাখ্যান করেছে।
