একাদশতম দিনে অনশন, সংহতি জানাতে ভিড় বাড়ছে ধর্মতলায়

0
149
একাদশতম দিনে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন। ইতিমধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ জন চিকিৎসক।
অনিকেত মাহাত, অনুষ্টুপ মুখোপাধ্যায়, পুলস্ত্য আচার্য, উত্তরবঙ্গের জুনিয়র চিকিৎসক আলোক বমার পর হাসপাতালে ভর্তি হয়েছেন তনয়া পাঁজা। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনও সঙ্কট কাটেনি। ১০ দফা দাবি আদায়ে আমরণ অনশনের ১০ দিন পার। জুনিয়র ডাক্তারদের প্রতি সংহতি জানাতে ধর্মতলায় প্রতীকী অনশন করছেন নাগরিকদের একাংশও। অনশনরত ছেলে, মেয়ের শারীরিক অবস্থায় চিহ্নিত আলোলিকা ঘোড়ুই এবং অর্ণব মুখোপাধ্যায়ের বাবা মঙ্গলবার অনশন মঞ্চে এসেছেন।
মনোবল বাড়াতে কথা বলেছেন সন্তানদের সঙ্গে। পাশাপাশি রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন।
ছবি  সৌজন্যে : নিজস্ব