
ঠাকুর দেখতে বেরিয়ে গতির বলি ৪ যুবক। পুলিশ সূত্রে খবর, হুগলির সুগন্ধার অমরপুরে একটি বাঁকে প্রচন্ড গতিতে গিয়ে ১৭ নম্বর বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা মারে একটি বাইক।
ঘটনাস্থলেই ছিটকে পড়েন দুই যুবক। তড়িঘড়ি দুই বাইক আরোহীকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই দু’জনেরই মৃত্যু হয়েছে। মৃতদের নাম চন্দন বাগ ও সুব্রত মিত্র। অপরদিকে হুগলির পোলবার রাজহাট দিল্লি রোডে কল্যানীতে ঠাকুর দেখে ফেরার সময় একটি বোলেরো গাড়িতে সজোরে ধাক্কা মারে বাইক।আহত দুুই বাইক আরোহীকে ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সোমনাথ সাহা।
আহতের নাম অলক তুম্বা। তাকে ইমামবাড়া থেকে কলকাতা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
ছবি সৌজন্যে : নিজস্ব
