
রানি রাসমণি অ্যাভিনিউতে চিকিৎসকদের দ্রোহের কার্নিভালের অনুমতি দিয়েছে হাইকোর্ট। বিচারপতি রবিকৃষাণ কাপুর জানিয়েছেন শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার সবার রয়েছে।
আদালত আগেও বারবার এই নির্দেশ দিয়েছে। একইসঙ্গে করলকাতা পুলিশের ১৬৩ ধারা জারির নির্দেশও খারিজ করে বিচারপতি জানিয়েছেন এই বিজ্ঞপ্তি অসামঞ্জস্যপূর্ণ। তিনি জানিয়েছে রেড রোড এবং রানি রাসমণি রোডের মাঝে ব্যারিকেড করে দেওয়া হবে। পাশাপাশি দ্রোহের কার্নিভাল আটকাতে যে ব্যারিকেড দিয়েছিল তাও সরিয়ে নিতে নির্দেশ দেয় আদালত। দ্রোহের কার্নিভাল আটকাতে রাজ্যের আইনজীবী বুধবার কিংবা রামলীলা ময়দানে কর্মসূচি করার কথা জানায়। পাশাপাশি দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতির কথা তুলে ধরেন রাজ্যের আইনজীবী। সুপ্রিম কোর্টের নির্দেশের প্রসঙ্গ টেনে তিনি জানায় ইউনেস্কো স্বীকৃতি দুর্গাপুজোর কার্নিভাল হচ্ছে। ২০১৮-য় শাহিনবাগ মামলায় বিদেশি অতিথি উপস্থিত থাকার জন্য সুপ্রিম কোর্ট বিক্ষোভ কর্মসূচিতে লাগাম টেনেছিল।
সেকথাও উল্লেখ করেন রাজ্যের আইনজীবী। যদিও এই দাবি ধোপে টেকেনি হাইকোর্টে।
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক
