অনশনমঞ্চে যোগ আরও ২ চিকিৎসক স্পন্দন-রুমেলিকার

0
201
একের পর এক সঙ্গী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও আন্দোলনের ঝাঁজ কমছে না ধর্মতলায়। মঙ্গলবার ধর্মতলার মঞ্চে অনশনে যোগ দিয়েছেন আরও ২ জুনিয়র চিকিৎসক।
রুমেলিকা কুমার এবং স্পন্দন চৌধুরি। স্পন্দন চৌধুরি মেদিনীপুর মেডিক্যাল কলেজের পিজিটি। নতুন দুই অনশনকারীর বক্তব্য যতজনই অসুস্থ হোক না কেন, আমরণ কর্মসূচি তাঁরা এগিয়ে নিয়ে যাবেন। ১০ দফা দাবিতে ৫ অক্টোবর রাত থেকে ধর্মতলায় আমরণ অনশন শুরু করেন কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজের ৬ জন জুনিয়র চিকিৎসক। পরে সেই মঞ্চে যোগ দেন আর জি কর হাসপাতালের অনিকেত মাহাত। তবে শারীরিক অবস্থার অবনতি ওয়ায় অনিকেত, অনুষ্টুপ, পুলস্ত্য এবং তনয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর ১১ অক্টোবর রাতে ধর্মতলার অনশনমঞ্চে পরিচয় পণ্ডা এবং অলোলিকা ঘোড়ই যোগ দিয়েছিলেন। এবার সেই তালিকা আরও বেড়েছে।
এদিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ২২২ ঘণ্টা অনশনের পর অসুস্থ হয়ে পড়েছেন জুনিয়র চিকিৎসক সৌভিক বন্দ্যোপাধ্যায়। সৌভিকের ব্লাড প্রেসার এবং হার্টবিট অনিয়ন্ত্রিত হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের আইসিসিইউতে ভর্তি করা হয়েছে।
ছবি  সৌজন্যে : নিজস্ব