ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনের দ্বাদশী

0
126

লক্ষ্মীপুজোর দিন হলেও ধর্মতলায় দ্বাদশীতে পা জুনিয়র ডাক্তারদের অনশন। প্রথম দিন থেকে স্নিগ্ধা হাজরা, অর্ণব মুখোপাধ্যায়, সায়ন্তনী ঘোষ হাজরারা অনশন চালিয়ে যাচ্ছেন।

৬ অক্টোবর থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও শুরু হয়েছে অনশন।  ইতিমধ্যেই ধর্মতলা ও উত্তরবঙ্গ মিলিয়ে ৬ জন অনশনকারী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরই মধ্যে সোমবার ধর্মতলায় অনশনে যোগ দিয়েছেন আরও ২ জন, রুমেলিকা কুমার ও স্পন্দন চৌধুরী। এই মুহূর্তে অনশন করছেন ৮ জন জুনিয়র ডাক্তার। প্রতিদিনই অনশনকারীদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। সেই সমস্ত রিপোর্ট বলছে, প্রত্যেকেরই শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। দেখা দিয়েছে নানা সমস্যা। তবে জুনিয়র ডাক্তাররা অনশনে অনড়। রাজ্য সরকার-ডাক্তারদের এই অচলাবস্থা কবে কাটবে? উত্তর অধরা।