তারা মায়ের আবির্ভাব তিথিতে তারাপীঠে ভক্তের ঢল

0
339
আশ্বিনের শুক্লা চতুর্দশীতে দেবী তারার আবির্ভাব তিথিতে বুধবার সকাল থেকেই তারাপীঠে ভক্ত সমাগম। সূর্যোদয়ের আগে ভোর ৩টে নাগাদ মন্দিরের গর্ভগৃহ থেকে দেবী তারার বিগ্রহ বের করে আনা হয়।
এরপর বিশ্রাম মঞ্চে তাঁর ছোট বোন মুলুটির মা মৌলাক্ষী মন্দিরের অভিমুকে পশ্চিম দিকে বসানো হয়। জীবিত কুণ্ডু থেকে জল এনে দেবীমূর্তিকে স্নান করানোর পর পরানো হয় রাজবেশ। এরপর বেশ কিছুক্ষণ ধরে চলে মঙ্গলারতি। ভোরের আলো ফুটতেই ধীরে ধীরে মন্দিরে ভক্তের সমাগম হতে শুরু করে। বিকেলে আরতির পর মূল মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় মূর্তিকে। রীতি অনুযায়ী আবির্ভাব দিবসে দেবী তারার মধ্যাহ্ন ভোগ হয় না। দিনভর ফল-মিষ্টিই ভোগ দেওয়া হয়।
মঙ্গলারতির পর লুচি, মিষ্টি, সুজি দিয়ে দেওয়া হয় শীতল ভোগ, রাতে খিচুরি, পোলাও, পাঁচরকম ভাজা, মাছ-মাংস দিয়ে ভোগ দেওয়া হয়।

ছবি সৌজন্যে : নিজস্ব