
৫ দিন পরপর সল্টলেকের বিকাশ ভবনের গুদামে তল্লাশি চালিয়ে ২০১৪ সালের টেট-এ অযোগ্য প্রার্থীদের তালিকার নথি উদ্ধার করেছে সিবিআই।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বাজেয়াপ্ত নথিতে দেখা গেছে, এক সরকারি আমলার কাছে ২০১৪ সালের টেট -এ অযোগ্য প্রার্থীদের তালিকা পাঠিয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ওই চাকরিপ্রার্থীরা যে পরীক্ষায় পাস করতে পারবেন না তা ভালমতোই জানতেন তৎকালীন শিক্ষামন্ত্রী। নথিতে কয়েকজন প্রভাবশালীর নামও মিলেছে বলে সিবিআই-এর দাবি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, অযোগ্য চাকরিপ্রার্থীদের তালিকায় ৭৫২ জনের নাম ছিল। এর মধ্যে প্রাথমিকে চাকরি পান ৩১০ জন। বিকাশ ভবন থেকে উদ্ধার হওয়া নথি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম হাতিয়ার বলে সিবিআই-র দাবি।
