গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Newsdesk প্রেমিকের বিরুদ্ধেই ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগ কৃষ্ণনগরে

    প্রেমিকের বিরুদ্ধেই ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগ কৃষ্ণনগরে

    0
    126
    প্রেমিকের বিরুদ্ধে ক্লাস টুয়েলভের ছাত্রীকে ধর্ষণ করে খুনে পর অ্যাসিড ঢেলে মুখ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে নদিয়ার কৃষ্ণনগরে। বুধবার সকালে কৃষ্ণনগরের আশ্রমপাড়া এলাকায় এসপি অফিসের কাছে ছাত্রীর অর্ধনগ্ন দগ্ধ দেহ উদ্ধার হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
    ধর্ষণ-খুনের পর অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়ার পরিবারের অভিযোগে প্রেমিক এবং তাঁর বাবা-মাকে আটক করেছে পুলিশ। পরে গ্রেফতার করা হয়েছে রাহুল বসু নামে অভিযুক্ত প্রেমিককে। স্থানীয়রাই তরুণীর দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তরুণীকে যাতে চেনা না যায় তাই অ্যাসিড ঢেলে মুখ পুড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ শনাক্তকরণে প্রক্রিয়া শুরু করে। এরপরেই পরিবারের লোকজন মেয়ের দেহ শনাক্ত করে। পরিবারের দাবি মেয়ের প্রেমিকই তাঁকে ধর্ষণ করে খুন করেছে। মঙ্গলবার সন্ধেয় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি ওই ছাত্রী। এরপর খোঁজখবর শুরু করেন পরিবারের লোকজন। পরিবারের দাবি পাশের পাড়ার এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁদের মেয়ের। বাড়ি না ফেরায় তরুণীর দাদু বুধবার সকালে ওই তরুণের বাড়ি যান। কিন্তু তাঁর কথাবার্তায় অসংলগ্নতা থাকায় সন্দেহ হয়। এরপরেই পুলিশের অভিযোগ করেন তরুণীর পরিবার।
    এদিকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের দাবিতে কোতয়ালি থানায় বিক্ষোভ দেখিয়েছে বাম- কংগ্রেস কর্মীরা। পুলিশকর্মীদের দিকে জুতো দেখায় বিক্ষোভকারীরা।
    ছবি  সৌজন্যে : নিজস্ব