গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk দুর্ঘটনা থেকে রক্ষা মুখ্য নির্বাচন কমিশনারের 

    দুর্ঘটনা থেকে রক্ষা মুখ্য নির্বাচন কমিশনারের 

    0
    144

    অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। বুধবার উত্তরাখণ্ডে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে নিয়ে জরুরি অবতরণ করেছে কপ্টারের।

    জানা গিয়েছে, পিথোরাগড়ে কপ্টারটি জরুরি অবতরণ করেছে। রাজীব কুমারের কপ্টারে ছিলেন উত্তরাখণ্ডের সহকারী মুখ্য নির্বাচন কমিশনার বিজয় কুমার জোগদণ্ড-সহ আরও দুই আধিকারিক। তাদের নিয়ে কপ্টারটির গন্তব্য ছিল পিথোরাগড়ের মুন্সিয়ারি গ্রাম। সূত্রের খবর, খারাপ আবহাওয়ার কারণে কপ্টারটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। দুপুর ১টা নাগাদ মুন্সিয়ারির আগেই রলম গ্রামে নেমেছে কপ্টারটি। সংশ্লিষ্ট জেলাশাসক রাজীব কুমারের সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতির খোঁজ নিয়েছেন।উত্তরাখণ্ডে আদি কৈলাসে গিয়েছিলেন রাজীব কুমার।

    সেখান থেকে ফেরার পথে তাদের কপ্টার খারাপ আবহাওয়ার মুখে পড়ে। সম্প্রতি ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

    ছবি  সৌজন্যে : এক্স