গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk সন্ন্যাসীকে মার অনন্ত মহারাজের, ফোনে পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

    সন্ন্যাসীকে মার অনন্ত মহারাজের, ফোনে পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

    0
    126
    বিজেপি সাংসদ অনন্ত মহারাজের হাতে আক্রান্ত সিতাইয়ের রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের মহারাজের সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
    বুধবার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ সিতাই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলিয়ে দিয়েছেন আশ্রমের সন্ন্যাসী স্বামী বিজ্ঞদানন্দ-র সঙ্গে। স্বামী বিজ্ঞদানন্দ মহারাজ জানিয়েছেন মুখ্যমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন। পাশে থাকার বার্তা দিয়েছেন। পরবর্তীতে কোনও অসুবিধে হলে তিনি যেন মন্ত্রী উদয়ন গুহ এবং সাংসদ জগদীশ বসুনিয়ার সঙ্গে যোগাযোগ করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর তরফে পাঠানো উপহার গ্রামবাসীদের মধ্যে বিলি করবেন বলেও জানিয়েছেন স্বামী বিজ্ঞানানন্দ। রবিবার বিকেলে রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম মঠে গিয়েছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। সেখানেই দুজনের সঙ্গে কোনও বিষয় নিয়ে মতানৈক্য হয়।
    এরপরেই অনন্ত মহারাজ স্বামী বিজ্ঞদানন্দ মহারাজকে মারধর করেন বলে অভিযোগ।
    ছবি  সৌজন্যে : নিজস্ব