
একাধিক নাবালিকাকে দীর্ঘদিন ধরে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক প্রৌঢ়’কে।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নরেন্দ্রপুর থানা এলাকায়।
অভিযুক্তের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত প্রৌঢ়ের বিরুদ্ধে এলাকার একাধিক নাবালিকাকে খাবার ও টাকার লোভ দেখিয়ে বাড়িতে ডেকে যৌন নির্যাতন করা অভিযোগ রয়েছে। এক নাবালিকা অসুস্থ হয়ে পড়ায়, পরিবারের লোকজন জানতে পারে বিষয়টি। এলাকায় এই খবর জানাজানি হতেই আরও বেশ কয়েকজন নাবালিকা তাদের পরিবারকে সাহস করে গোটা বিষয়টি জানায়। মঙ্গলবার রাত নটা নাগাদ নরেন্দ্রপুর থানায় এসে অভিযোগ দায়ের করে এক নাবালিকার পরিবার। তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।এদিকে বসিরহাটের ভারত-বাংলাদেশ সীমান্তে বাবার সামনেই যুবতীর শ্লীলতাহানির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
এরপরেই যুবতী ও তাঁর বাবা স্বরূপনগর থানায় গিয়ে ওই ভিলেজ পুলিশ ও সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করেছে স্বরূপনগর থানার পুলিশ।
ছবি সৌজন্যে : নিজস্ব
