গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Newsdesk বেলেঘাটায় পরিত্যক্ত কারখানায় আগুন, আতঙ্ক

    বেলেঘাটায় পরিত্যক্ত কারখানায় আগুন, আতঙ্ক

    0
    161
    বেলেঘাটার পরিত্যক্ত কারখানায় তেলের ট্যাঙ্কারে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ১০.৩০টা নাগাদ বেলেঘাটার ওই পরিত্যক্ত কারখানা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়।
    প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওই কারখানার ভিতরে দাউদাউ করে জ্বলতে থাকে কারখানায় থাকা তেলের কয়েকটি ট্যাঙ্কার। দাউদাউ করে জ্বলতে থাকে কারখানায় থাকা তেলের কয়েকটি ট্যাঙ্কার।
    খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুন নেভাতে দমকলের তরফ থেকে ফোম নিয়ে আসা হয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছে দমকলকে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, রাসায়নিক থেকে আগুন ছড়িয়েছে। ফলে দমকলকর্মীরা জল দিতেই আগুন আরও ভয়াবহ আকার নেয়। কারখানাটি বেলেঘাটার ক্যানাল ইস্ট রোডে অবস্থিত। বছর ছয়েক আগেই তা বন্ধ হয়ে গিয়েছে। ফলে সেখানে মানুষ না থাকায় হতাহতের আশঙ্কা নেই। তবে ঘটনাস্থলের পাশেই রয়েছে ঘন জনবসতি। আগুন বসতি এলাকায় ছড়িয়ে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।
    ছবি  সৌজন্যে : নিজস্ব