
সুপ্রিম কোর্টের নির্দেশের আগেই আর জি কর হাসপাতালের ডিউটি থেকে সরানো হয়েছিল ২৯ জন সিভিক ভলান্টিয়ারদের, এমনটাই খবর লালবাজার সূত্রে। সেই জায়গায় লালবাজার থেকে অতিরিক্ত বাহিনী পাঠিয়ে অবস্থা সামাল দেওয়া হচ্ছে।
ওই সিভিক ভলান্টিয়ারদের অন্যত্র কাজে লাগানো হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।
তবে, সুপ্রিম কোর্টের নির্দেশের পরে শহরের বাকি সরকারি হাসপাতালগুলি থেকে কবে সিভিক বাহিনীকে সরানো হবে, তা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। আর জি করে চিকিৎসক-ছাত্রীকে খুন ও ধর্ষণের মামলার শুনানিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ হাসপাতাল এবং স্কুলের মতো সংবেদনশীল জায়গায় সিভিক বাহিনী মোতায়েন করা যাবে না বলে নির্দেশ দিয়েছে।
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক
