গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk বাবা সিদ্দিকিকে খুন করতে ৬৫ বুলেট মজুত আততায়ীদের

    বাবা সিদ্দিকিকে খুন করতে ৬৫ বুলেট মজুত আততায়ীদের

    0
    112

    এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে খুন করতে ৬৫ বুলেট এনেছিল আততায়ীরা। তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে।

    বাবা সিদ্দিকির মৃত্যু নিশ্চিত করতেই পূর্ব পরিকল্পনা মাফিক ৬৫ বুলেট মজুত করেছিল আততায়ীরা। জানা গিয়েছে, চলন্ত বাইকে চেপে বন্দুক থেকে গুলি চালানোর সময লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থেকেই ৬৫ বুলেট মজুত করেছিল তারা। বাবা সিদ্দিকিকে লক্ষ্য করে ক্রমাগত গুলিবর্ষণ করার প্ল্যানই ছিল তাদের। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা প্রথমে মোটরবাইক ব্যবহার করে হামলা চালানোর পরিকল্পনা করেছিল। বাইকে চেপে ঘটনাস্থলে গিয়ে খুন করে পালিয়ে যাওয়ার ছক ছিল। কিন্তু ট্রাফিক দুর্ঘটনার কথা চিন্তা করে এই পরিকল্পনা বাতিল করেছিল  আততাযীরা। এরপরেই অটোরিক্সা করে হামলা চালিয়েছে তারা। খুনের পরে নিজেদের পোশাকও পরিবর্তন করেছিল তারা। যাতে দ্রুত তাদের কেউ চিনতে না পারে। মোটরবিাকটি কিনতে ৬০ হাজার টাকাও দিয়েছিল এক আততায়ী। অন্যদিকে, ইউটিউব দেখে বন্দুক চালানো শিখে এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে খুন করেছে আততায়ী। ম্যাগাজিন ছাড়া নিয়মিত মহড়া দিয়েছে ইউটিউবের সাহায্য নিয়ে।

    খুনের মহড়া দেওযার জন্য কুরলায় বাড়ি ভাড়াও নিয়েছিল গুরমেল ও ধর্মরাজ। ঘটনাস্থল একাধিক বার রেকি করতে গিয়েছিল দু’জনে। আটঘাট বেঁধেই শেষমেশ নিখুঁত ভাবে কাজ সেরেছে তাঁরা।

    ছবি : সংগৃহীত