সিজিও কমপ্লেক্স অভিযানে মহিলা সংগঠন 

0
191
আর জি কর-কাণ্ডে চার্জশিটে শুধুমাত্র সিভিক ভলান্টিয়ারের নাম কেন, প্রশ্ন তুলে ফের সিবিআই দফতর অভিযান করেছে জাগো নারী নামে একটি মহিলা সংগঠন
সিবিআইয়ের চার্জশিট হতাশাজনক বলছেন জাগো নারী নামে একটি মহিলা সংগঠন।  সিবিআইয়ের তদন্ত এবং চার্জশিট নিয়ে প্রশ্ন তুলে সিজিও কমপ্লেক্স অভিযান করেছেন সমাজের বিভিন্ন স্তরের মহিলারা।
পোস্টার, প্ল্যাকার্ড হাতে প্রচুর সাধারণ মানুষ নির্যাতিতার বিচারের দাবিতে পা মিলিয়েছেন। মিছিলে উঠেছে মুহুর্মুহু স্লোগান। বৃহস্পতিবার জাগো নারী নামে একটি মহিলা সংগঠন এই কর্মসূচির ডাক দিয়েছিল। মিছিলের জন্য আগেভাগেই প্রস্তুত ছিল বিধাননগর পুলিশ কমিশনারেট। সিজিও কমপ্লেক্সের সামনে ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। ব্যারিকেড সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় মহিলা সংগঠনের। ব্যারিকেডের সামনেই রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন মিছিলে অংশগ্রহণকারীরা। সেখানেই গানে, স্লোগানে চলতে থাকে প্রতিবাদ। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, মিছিলে অংশগ্রহণকারীদের একটি প্রতিনিধিদল সিজিও কমপ্লেক্সের ভিতরে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন।
ছবি  সৌজন্যে : নিজস্ব