ইজরায়েল যুদ্ধ না থামালে পণবন্দিদের মুক্তি নয় : হামাস 

0
170
গাজার বিরুদ্ধে ইজরায়েল যুদ্ধ না থামালে পণবন্দিদের মুক্তি নয়। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে হামাস।
২৪ ঘন্টা পর ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে হামাস। শুক্রবার হামাসের সহ-প্রধান খলিল অল-হাইয়া জানিয়েছেন, গাজায় ইজরায়েল সেনার হামলায় নিহত হয়েছেন তাদের গোষ্ঠীর প্রধান। তবে যতদিন পর্যন্ত না গাজার বিরুদ্ধে ইজরায়েল যুদ্ধ থামাবে, ততদিন পণবন্দিদের মুক্তি দেওয়া হবে না। ইসমাইল হানিয়ার পর ইয়াহিয়া সিনওয়ারকে তাদের প্রধান হিসাবে বেছে নিয়েছিল হামাস। ইয়াহিয়া সিনওয়ারের নেতৃত্বেই আক্রমণের ঝাঁজ বৃদ্ধি করছিল তারা। কিন্তু বৃহস্পতিবার ইজরায়েলের বিদেশমন্ত্রী বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, নিহত হয়েছেন হামাস প্রধান। ২০২৩ সালের ৭ অক্টোবর স্বাধীনতাপন্থী সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাসের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী আল কাশিম ব্রিগেড রকেট হানার পাশাপাশি ইজরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিতে হামলা চালিয়েছিল।
হামাসের হামলায় নিহত ইজরায়েলির সংখ্যা ছিল প্রায় ১ হাজার ৪০০। তাছাড়া প্রায় তিনশো ইজরায়েলি নাগরিককে পণবন্দি করে নিয়ে গিয়েছিল হামাস।
ছবি  সৌজন্যে : এক্স