গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Nadia ঘটনার রাতে একাধিক বন্ধুর সঙ্গে কথা কৃষ্ণনগারের তরুণীর : এসপি

    ঘটনার রাতে একাধিক বন্ধুর সঙ্গে কথা কৃষ্ণনগারের তরুণীর : এসপি

    0
    240

    কৃষ্ণনগরে ছাত্রীর দেহ উদ্ধারে তদন্তকারী অফিসার বদল করা হয়েছে। সুমিত দে-র পরিবর্তে কৌশিক সাউকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

    এরইমধ্যে শনিবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে কৃষ্ণনগরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। এরইমধ্যে ঘটনার রাতে একাধিক বন্ধুর সঙ্গে কথা বলেছিলেন কৃষ্ণনগরের মৃত তরুণী। অভিযুক্ত প্রেমিকও যাঁর যাঁর সঙ্গে কথা বলেছেন তাও খতিয়ে দেখা হচ্ছে। এমনটাই জানিয়েছেন কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার অমরনাথ কে। যে অডিও ক্লিপগুলোপ্রকাশ্যে এসেছে তাও পরীক্ষা করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পুলিশ সুপার আরও জানিয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতিমধ্যে এই মামলায় বিশেষ তদন্তকারী দল সিট গান করে তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ আঙুলের ছাপের নমুনা সংগ্রহ করেছে। একটি প্লাস্টিকের বোতলও মিলেছে। তারমধ্যে হালকা নীলচে রংয়ের তরল মিলেছে। যাঁরা পরীক্ষা করেছেন তাঁরা জানিয়েছেন ওর ভিতরে কেরোসিনের গন্ধ পাওয়া গিয়েছে। তবে পুরো বিষয়টি স্পষ্ট হবে শনিবার কিংবা রবিবার ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই। তরুণীর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যে অডিও ক্লিপ মিলেছে তা পরীক্ষা করে দেখা হবে।

    অডিও ক্লিপে যে কন্ঠস্বর শোনা গিয়েছে তা ওই তরুণীর কিনা তাও দেখা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এদিকে শুক্রবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন এলাকার সাংসদ মহুয়া মৈত্র।

    ছবি  সৌজন্যে : নিজস্ব