গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ফের বোমাতঙ্ক বিমানে, জরুরি অবতরণ জয়পুরে

    ফের বোমাতঙ্ক বিমানে, জরুরি অবতরণ জয়পুরে

    0
    125

    বোমাতঙ্কের জেরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানকে জরুরি অবতরণ করা হয়েছে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে। মেলের মাধ্যমে দুবাই থেকে জয়পুরগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

    আর এই ঘটনার পরেই তড়িঘড়ি জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা হয়েছে বিমানটিকে। জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটিতে ছিল ১৮৯ জন যাত্রী। তাই নিরাপত্তার কথা মাথায় রেখে তড়িঘড়ি জরুরি অবতারণ করা হয়েছে। এরপরেই তল্লাশি চালানো হয়, তবে কোনও সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি বলে খবর। উল্লেখ্য, শুক্রবার দিল্লি থেকে লন্ডনগামী ভিস্তারার একটি বিমানে আসে বোমা হামলার হুমকি। আর সেই হুমকির জেরে ফ্রাঙ্কফুর্টের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বিমানটিকে।

    বার বার বোমাতঙ্কের  জেরে ব্যাহত হচ্ছে বিমান পরিষেবা। তবে কারা লাগাতার এই বোমা হামলার হুমকি দিয়ে মেল করছে তা জানতে শুরু হয়েছে তদন্ত।

    ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক