গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata নাটক-গান-আবৃত্তিতে দ্রোহের সংস্কৃতি নাট্যকর্মীদের

    নাটক-গান-আবৃত্তিতে দ্রোহের সংস্কৃতি নাট্যকর্মীদের

    0
    231

    নাটক, গান, আবৃত্তিতে দ্রোহের কার্নিভালের পর এবার দ্রোহের সংস্কৃতি। আর জি করকাণ্ডের ন্যায়বিচার ও জুনিয়র ডাক্তারদের অনশনের সমর্থনে অ্যাকাডেমি চত্বর ও রানুচ্ছায়া মঞ্চে সকাল থেকেই দ্রোহের সংস্কৃতির মাধ্যমে প্রতিবাদে সামিল হয়েছেন নাট্যকর্মীরা।

    ৪৪ ঘণ্টার এই প্রতীকী প্রতিবাদ কর্মসূচি সোমবার পর্যন্ত চলবে। শনিবার সকালে এর উদ্বোধন করেছেন শিক্ষাবিদ পবিত্র সরকার। দ্রোহের সংস্কৃতিতে সারাদিন ধরে চলবে নাচ, গান, আঁকা, আবৃত্তি, নাটক। উৎপল দত্তর লেখা নাটক পাঠশালা মঞ্চস্থ হবে। একাধারে অভিনয় কর্মশালা এবং সেমিনার আয়োজন করা হয়েছে।