খুনই করা হয়েছে তরুণীকে, ধামাচাপা দিচ্ছে পুলিশ: শুভেন্দু

0
292

খুনই করা হয়েছে তরুণীকে, ধামাচাপা দিতে চাইছে পুলিশ। কৃষ্ণনগরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারী।

তাঁর দাবি ধামাচাপা দিতেই আত্মহত্যার তত্ত্ব খাড়া করা হচ্ছে। তাঁর অভিযোগ সহজ সরল পরিবারটিকে ভুল বুঝিয়ে বিচার এবং তদন্তকে প্রভাবিত করেছে পুলিশ। তাঁর কথায় এটা পরিষ্কার নির্যাতন করে খুন করা হয়েছে। পরিবারও কেন্দ্রীয় এজেন্সির তদন্তের দাবি তুলেছেন। প্রয়োজনে সবরকম আইনি সহায়তা দেওয়া হবে। তিনি আরও বলেছেন যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা হোক না কেন এর জন্য দায়ী রাজ্যের পুলিশমন্ত্রীই। সত্য উদঘাটনে বিজেপি লড়াইয়ে থাকবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।