গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home East Burdwan কাটোয়ায় ৩ বছরের শিশুকে নিগ্রহ, গ্রেফতার প্রৌঢ়

    কাটোয়ায় ৩ বছরের শিশুকে নিগ্রহ, গ্রেফতার প্রৌঢ়

    0
    1450
    তিন বছরের শিশুকে যৌন নিগ্রহের অভিযোগে প্রতিবেশী প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়।
    নিগৃহীত শিশুর মা জানিয়েছেন, শনিবার দুপুরে তাঁর কন্যাকে বিস্কুট দেবেন বলে ডেকে নিয়ে গিয়েছিলেন অভিযুক্ত প্রৌঢ়। তাঁর বাড়ি সেই সময় ফাঁকা ছিল। অভিযোগ, সেই সময়েই তাঁর কন্যাকে যৌন নিগ্রহ করেছেন ওই প্রৌঢ়। বাড়ি ফিরে শিশুটি কান্নাকাটি শুরু করলে মা বিষয়টি জানতে পারেন। এলাকার বাসিন্দারা অভিযুক্তকে ঘিরে ধরেন। তাঁকে আটকে রেখে খবর দেওয়া হয় কাটোয়া থানায়। পরে পুলিশ এসে তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ রয়েছে। সেই সঙ্গে শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কাটোয়া মহকুমা হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছে ওই শিশু।
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল