গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Coochbehar প্রসূতি মৃত্যু, ধুন্ধুমার কোচবিহারের মেখলিগঞ্জ হাসপাতাল

    প্রসূতি মৃত্যু, ধুন্ধুমার কোচবিহারের মেখলিগঞ্জ হাসপাতাল

    0
    617
    প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে কোচবিহারের মেখলিগঞ্জ হাসপাতালে। এরপরই 
    ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ, লেবার রুমে ভাংচুর চালানোর অভিযোগ উঠেছে মৃতার পরিবারের বিরুদ্ধে।
    ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, মেখলিগঞ্জের বাগডোকরা ফুলকাডাবরী অঞ্চলের সাগরীরা রায়কে প্রসব যন্ত্রণা নিয়ে শনিবার দুপুরে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। রাত ৮টা নাগাদ এক পুত্র সন্তানেরও জন্ম দেন ওই মহিলা। পরিবারের দাবি, তারপর থেকে রাত ১২টা পর্যন্ত সুস্থই ছিলেন সাগরিকা। কিন্তু সমস্যা বাড়তে থাকে রাত ২টোর পর থেকে। পরিবারের অভিযোগ, সেই সময় প্রসূতি কক্ষে থাকা নার্সকে বারাবার ডাকা হলেও কেউ কোনও কর্ণপাত করেননি। পরে নার্স গিয়ে অক্সিজেন মাস্ক লাগানোর চেষ্টা করলেও মৃত্যু হয় ওই মহিলার।
    এরপরই চিকিৎসায় গাফিলতি, হাসপাতালের অব্যবস্থার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন পড়েন তাঁরা। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয়।
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল