গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home South 24 Pgs পূর্ণিমার কোটাল, নোনা জলে সুন্দরবনে ক্ষতিগ্রস্ত জমি

    পূর্ণিমার কোটাল, নোনা জলে সুন্দরবনে ক্ষতিগ্রস্ত জমি

    0
    153
    পূর্ণিমার কোটালের ফলে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে নদী বাঁধ ভেঙে নোনা জল ঢুকে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিঘার পর বিঘা চাষের জমি। এই ঘটনায় সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা।
    জানা গিয়েছে, পূর্ণিমার কোটালের জেরে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ঢুকছে নোনা জল, কখনো নদী বাঁধ ভেঙে, কখনো নদী বাঁধ উপছে। গঙ্গাসাগরের চক ফুলডুবি এলাকার চাষের জমি, পানের বরজ, পুকুরের মাছ ক্ষতি হওয়ার আশঙ্কায় আতঙ্কিত রয়েছেন চাষিরা।
    খবর পেয়ে ঘটনাস্থলে খতিয়ে দেখতে পৌঁছয় প্রশাসনিক আধিকারিকরা। বিজেপির কনভেনার এই নিয়ে মন্ত্রী বঙ্কিম হাজারাকে কটাক্ষ করতে ছাড়েনি।
    ছবি  সৌজন্যে : নিজস্ব