গর্ভস্থ শিশুর মৃত্যু, ধুন্ধুমার কৃষ্ণনগর হাসপাতাল

0
313
চিকিৎসা গাফিলতিতে গর্ভস্থ শিশুর মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার কৃষ্ণনগরের সদর হাসপাতালে। এরপরই হাসপাতালে চত্বরে ক্ষোভে ফেটে পড়েছেন পরিবারের লোকজন।
জানা গিয়েছে, রবিবার সকালে কালীগঞ্জের মীর্জাপুরের বাসিন্দা আফরোজা খাতুনের প্রসব যন্ত্রনা শুরু হয়। এরপর পরিবারের লোকজন তাঁকে কালীগঞ্জের পানিঘাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাঁকে কৃষ্ণনগরের সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরিবারের অভিযোগ সদর হাসপাতালে ভর্তি করালেও কোনও চিকিৎসা হয়নি ওই প্রসূতির। এরপর চিকিৎসক এসে অপারেশনের করলে দেখা যায় মৃত্যু হয়েছে গর্ভস্থ শিশুর। এরপরই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কোতোয়ালি থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় হাসপাতালের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
ছবি  সৌজন্যে : নিজস্ব